পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমানের সফর সঙ্গীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে কলাপাড়া উপজেলা যুবলীগ, ছাত্রলীগ ও অংগসংগঠনের নেতাকর্মীরা। বুধবার বেলা ১১টায় কলাপাড়া পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চেীধুরী রোড সংলগ্ন প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন পরবর্তী সভায় বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা যুবলীগ সভাপতি শফিকুল আলম বাবুল, আওয়ামীলীগ নেতা শাহরিয়ার সবুজ, যুবলীগ নেতা তারিকুজ্জামান তারেক। তারা কলাপাড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক খায়রুল হাসান খালিদসহ সফর সঙ্গীদের ওপর হামলাকারী পটুয়াখালী ছাত্রলীগ নেতাদের শাস্তির দাবি জানান।উল্লেখ্য, সোমবার বিকালে কলাপাড়া থেকে ঢাকা যাওয়ার পথে এমপি মহিব্বুর রহমানের সফর সঙ্গীদের ওপর হামলা চালায় পটুয়াখালী ছাত্রলীগের একদল নেতাকর্মী। পূর্ব বিরোধকে কেন্দ্র করে এ হামলা চালানো হয়। এতে খালিদসহ চার জন আহত হয়।
বিজ্ঞপ্তি :
সংবাদ শিরোনাম:
পটুয়াখালীতে ছাত্রলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
-
Reporter Name - প্রকাশের সময় : 10:38:44 pm, Wednesday, 20 February 2019
- 1 সংবাদটি দেখা হয়েছে
Tag :


















