সংবাদ শিরোনাম:

পটুয়াখালীতে চাঁদাবাজদের কাছে অসহায় আবদুল কাদের ঠিকাদার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:16:12 am, Wednesday, 3 June 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ পটুয়াখালীতে বখাটেদের দাবীকৃত চাঁদা না দেয়ায় সড়ক উন্নয়নের চলমান কাজ বন্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার (২ জুন) মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

সদর উপজেলার খাশেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। মানববন্ধনে অংশ নেয়া শ্রমিকরা জানায়, পটুয়াখালী এলজিইডির তত্ত্বাবধায়নে খাশেরহাট, বাজারঘোনা, আবাসন পর্যন্ত সড়কের উন্নয়ন কাজ করছে আবদুল কাদের নামে এ ঠিকাদার প্রতিষ্ঠান।

কাজ শুরু থেকে এলাকার কতিপয় বখাটেরা নানা ছলছুতোয় কাজে বাধা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এলাকার আজিজ হাওলাদারের ছেলে মহিবুল্লাহ কিছু বখাটের নিয়ে হুমকি দিয়ে চলমান কাজ বন্ধ করে দেয়।

এ সময় ওই শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় আবদুল জলিল, আবদুল ছাত্তার, আবদুল মালেকসহ অনেকে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী আবদুল কাদের জানান, কাজ শুরু থেকে মহিবুল্লাহের নেতৃত্বে কতিপয় যুবকরা প্রায়ই চাঁদা দাবি করে আসছে।

তাদের চাঁদা না দেয়ায় মহিবুল্লাহ ও তার সাঙ্গপাঙ্গরা কাজ বন্ধ করে দেয়।

এ ঘটনা এলজিইডি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়াও সদর থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীতে চাঁদাবাজদের কাছে অসহায় আবদুল কাদের ঠিকাদার

প্রকাশের সময় : 02:16:12 am, Wednesday, 3 June 2020