সংবাদ শিরোনাম:

পটুয়াখালীতে চকলেটের লোভ দেখিয়ে শিশুটিকে জঙ্গলে নেয় বখাটে হুমায়ুন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:07:59 pm, Thursday, 15 April 2021
  • 23 সংবাদটি দেখা হয়েছে

কলাপাড়া প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের মেলাপাড়া গ্রামে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে জঙ্গলে নিয়ে হাত-পা বেঁধে আট বছরের এক শিশুর ওপর যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। পরে অভিযুক্ত বখাটে যুবক হুমায়ুনকে (২৪) আটক করে বুধবার রাতে পুলিশে দিয়েছে গ্রামবাসী।

এ ঘটনায় নির্যাতিত শিশুর পিতা বাদী হয়ে কলাপাড়া থানায় হুমায়ুন হাওলাদারকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

পুলিশ হুমায়ুনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। যৌন নির্যাতনের শিকার শিশুকে আজ বৃহস্পতিবার সকালে ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, গতকাল উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের চরপাড়া-সাফাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ওই শিক্ষার্থী মেলাপাড়া গ্রামের বেড়িবাঁধের ওপর দিয়ে নিজ বাড়িতে ফিরছিল। পথে একই ইউনিয়নের সাফাখালী গ্রামের সোলায়মান হাওলাদারের ছেলে হুমায়ুন তার পথরোধ করে। তাকে চকলেট কিনে দেওয়ার লোভ দেখিয়ে পার্শ্ববর্তী গোলবাগানে নিয়ে যায়।

এরপর শিশুটির হাত-পা বেঁধে জামাকাপড় খুলে যৌন নিপীড়ন চালায়। এসময় শিশুটি যন্ত্রণায় চিৎকার দিলে পার্শ্ববর্তী মসজিদের মুসুল্লিরা এগিয়ে আসেন। এ সময় নির্যাতনকারী হুমায়ুন শিশুটিকে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এলাকার লোকজন তাকে ধাওয়া করেন এবং আটক করে থানায় খবর দেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীতে চকলেটের লোভ দেখিয়ে শিশুটিকে জঙ্গলে নেয় বখাটে হুমায়ুন

প্রকাশের সময় : 01:07:59 pm, Thursday, 15 April 2021