বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

পটুয়াখালীতে গাড়ি পোড়ানো মামলায় আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান কারাগারে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:28:34 pm, Monday, 6 September 2021
  • 1 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী সংবাদদাতা॥ ইট ভাটায় হামলা চালিয়ে মাটি টানার ট্রাক্টর পুড়িয়ে দেয়া, ভাটার হাওয়া মেশিনে অগ্নি সংযোগ, অফিস ভাংচুর ও লুটপাটের পৃথক দুটি মামলায় আওয়ামী লীগ নেতা চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার দুপুরে পটুয়াখালী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো: আমিরুল ইসলাম জামিন না মঞ্জুর করে তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

ওই মামলায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের পৃথক দুটি মামলায় পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ছোটবিঘাই ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদারসহ ১৬ জনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার বাদিপক্ষের আইনজীবী মো: আল আমিন হাওলাদার বলেন, দ্রুত বিচার আইনে ছোট বিঘাই এলাকার ব্রিকফিল্ড ব্যবসায়ী মো: শহীদ গাজী দুটি মামলা দায়ের করেন। মামলায় আলতাফ হোসেন হাওলাদারসহ মোট ১৬ জনকে আসামি করা হয়। দুটি মামলায় ওই আসামিরা মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিল। সোমবার আসামিরা স্বেচ্ছায় আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালত সিডব্লিউ মূলে আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আইনজীবী আরো বলেন, দ্রুত বিচার আইনের মামলায় ১৬ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ১৪ জনের নামে দ্রুত বিচার আইনের আরেকটি মামলায় আসামি করা হয়।

এ ব্যাপারে আসামিপক্ষে আইনজীবী ছিলেন মো: মিজানুর রহমান, সিনিয়র আইনজীবী আবুল কাসেম, ও অ্যাডভোকেট এনামুল হক।

তিন নম্বর মামলার বাদিপক্ষের আইনজীবী ছিলেন, অ্যাডভোকেট উজ্জ্বল বসু ও ১৬০ নম্বর মামলার সৈয়দ মো: মহসীন ও অতিরিক্ত আইনজীবী মো: আল আমিন।

উল্লেখ্য, এ বছরের ১৩ ফেব্রুয়ারি রাতে ছোট বিঘাই এলাকার মাটিভাঙ্গায় গাজী পরিবারের মালিকানাধীন একটি ইট ভাটায় হামলা চালিয়ে মাটি টানার ট্রাক্টর পুড়িয়ে দেয়া, ভাটার হাওয়া মেশিনে অগ্নি সংযোগ, অফিস ভাংচুর করে টাকা-পয়সা নিয়ে যাওয়া, ভাটার একটি ট্রাক্টর থেকে মেশিন খুলে নেয়াসহ কয়েক লাখ কাঁচা ইট নষ্ট করা হয়। আর এর সব কিছুই করা হয়েছে স্থানীয় চেয়ারম্যানের মদদে এমনটাই দাবি করে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে ওই সময় মামলা দায়ের করা হয়েছিল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

পটুয়াখালীতে গাড়ি পোড়ানো মামলায় আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান কারাগারে

প্রকাশের সময় : 09:28:34 pm, Monday, 6 September 2021