সংবাদ শিরোনাম:

পটুয়াখালীতে গাঁজাসহ ধরা খেল ২ যুবক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:57:37 am, Sunday, 8 March 2020
  • 18 সংবাদটি দেখা হয়েছে

মির্জাগঞ্জ প্রতিনিধি॥ মাদকবিরোধী অভিযান চালিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় গাঁজাসহ আল-আমিন সিকদার (২০) ও মজনু খান (২২) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দক্ষিণ লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক আল-আমিন সদর উপজেলার মাটিভাংগা গ্রামের মো. নওশেদ সিকদারের ছেলে ও মজনু খান একই গ্রামের মোবারক আলী খানের ছেলে।

আটকের সত্যতা স্বীকার করে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। গোপন সংবাদে থানার এসআই মো. সাইদুল ইসলাম ও এএসআই মো. সাজেদুরসহ সঙ্গীয় ফোর্স সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে দেহ তল্লাশিতে তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গাঁজাসহ আটকের ঘটনায় ওই দুই যুবকের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীতে গাঁজাসহ ধরা খেল ২ যুবক

প্রকাশের সময় : 12:57:37 am, Sunday, 8 March 2020