পটুয়াখালীতে করোনা ভাইরাসের সচেতনতায় প্রচারে বাঁধা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পটুয়াখালীতে করোনা ভাইরাসের সচেতনতায় প্রচারে বাঁধা

পটুয়াখালীতে করোনা ভাইরাসের সচেতনতায় প্রচারে বাঁধা




আমজাদ হোসেন,বাউফল প্রতিনিধি।।পটুয়াখালীর বাউফলে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে সচেতনতামুলক মাইক প্রচারে বাঁধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা ঘটে উপজেলার কেশাবপুর ইউনিয়নে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার (২৪মার্চ) দিনব্যাপী কেশাবপুর ইউনিয়নে সকল ধরনের গণজামায়েত বন্ধ, চায়ের দোকানে আড্ডা বন্ধে নির্দেশ এবং জনসাধারনকে করোনা প্রতিরোধে সচেতন ও সর্তকতা অবলম্বনে অনুরোধ জানিয়ে মাইকপ্রচার শুরু হয়। বিকাল সাড়ে ৫টার দিকে কেশাবপুর বাজারে মাইকপ্রচার করলে এতে বাধা দেয় স্থানীয় এক প্রভাবশালী নেতার ভাই মো. রুমান (২৮), মো. রায়হান (২৭) ও জাকির (২৮) সহ ২/৩জনের একটি দল।

এব্যাপারে কেশাবপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন লাভলু বলেন, ‘ দেশের দূযোর্গপূর্ণ মূহুর্তে মানুষকে করোনা ভাইরাস থেকে রক্ষা করার লক্ষ্যে সচেতনতা মুলক মাইকপ্রচার বের করা হয়। যারা এই মাইক প্রচারের হামলা করেছে তারা অত্যন্ত নেক্কারজনক কাজ করেছে।

বাউফল উপজেলা প্রশাসন ও উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির আহ্বায়ক জাকির হোসেন বলেন, ‘হামলাকারীদের চিহিৃত করার চেষ্টা চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD