সংবাদ শিরোনাম:

পটুয়াখালীতে এবার বোরকা পরে ধর্ষণ, বাঁধলো গৃহবধূর হাত-পাও

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:47:53 pm, Saturday, 17 October 2020
  • 17 সংবাদটি দেখা হয়েছে

রাঙ্গাবালী প্রতিনিধি॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় হাত-পা বেঁধে এক গৃহবধূকে নির্যাতনসহ ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার চরমোন্তাজ ইউপির চর মার্গারেট এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সম্পৃক্ত থাকার সন্দেহে শাকিল নামের একজনকে শনিবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রে নেয়া হয়েছে। পেশায় টেইলার্স (দর্জি) শাকিল চর মার্গারেটের বাসিন্দা মজিবর শরিফের ছেলে।

নির্যাতনের শিকার ওই গৃহবধূকে রাতেই স্পিডবোট যোগে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসাসহ ডাক্তারি পরীক্ষার জন্য শনিবার সকালে তাকে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

ওই গৃহবধূর স্বামী জানান, শুক্রবার রাত ৯টার আগে তার মোবাইলে বাড়ি থেকে ফোন আসে। পরে ফোনটি বন্ধ করে দেয়া হয়। তার কাছে বিষয়টি সন্দেহের হলে তিনি দ্রুত বাড়িতে ছুটে গিয়ে ছেলে-মেয়ের কান্নার শব্দ শুনতে পান। এ সময় বাতি বন্ধ ছিলো। টর্চ লাইট মেরে দেখেন, তার স্ত্রীর হাত টেবিলের সঙ্গে বাঁধা। নাক-মুখ-চোখ ওড়না দিয়ে বাঁধা। পরে তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। এরমধ্যে তার স্ত্রী জ্ঞান হারিয়ে ফেলে। অনেক অসুস্থ থাকায় দ্রুত গলাচিপা নিয়ে যান। সেখান থেকে পটুয়াখালী নেয়া হয়।

এ ঘটনায় বোরকা পরিহিত তিনজন জড়িত ছিলো উল্লেখ করে তিনি দাবি করেন, তার স্ত্রীকে শারীরিক নির্যাতনসহ ধর্ষণ করা হয়। এ সময় তারা দেড় লাখ টাকা এবং স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সকালে অসুস্থ ওই নারীকে ভর্তি করা হয়। তার মেডিকেল টেস্ট সম্পন্ন হয়েছে।

রাঙ্গাবালী থানার ওসি মো. আলী আহম্মেদ বলেন, ভিকটিমের আত্মীয়-স্বজন কেউ এলাকায় নেই। পটুয়াখালী রয়েছেন। ওই নারীর বক্তব্য অনুযায়ী তাকে মারধর এবং ধর্ষণ করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে পটুয়াখালী পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীতে এবার বোরকা পরে ধর্ষণ, বাঁধলো গৃহবধূর হাত-পাও

প্রকাশের সময় : 03:47:53 pm, Saturday, 17 October 2020