পটুয়াখালীতে এক দিনমজুরের মৃত্যু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পটুয়াখালীতে এক দিনমজুরের মৃত্যু

পটুয়াখালীতে এক দিনমজুরের মৃত্যু

পটুয়াখালীতে এক দিনমজুরের মৃত্যু




পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিদ্যুৎস্পৃষ্টে সিদ্দিকুর রহমান (৫৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের জুগিরহাওলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিদ্দিকুর ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

 

 

স্থানীয়রা জানায়, আজ সোমবার সকালে সিদ্দিকুর জুগির হাওলা গ্রামের প্যাদা বাড়িতে যান দিনমজুরের কাজ করতে।

 

 

সেখানে নারিকেল গাছে উঠে আগাছা পরিষ্কারের কাজ করছিলেন তিনি। এসময় হঠাৎ একটি গাছের পাতা বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে বিদ্যুতায়ণ হয়। ঘটনাস্থলেই মারা যান সিদ্দিকুর।

 

 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম মজুমদার বলেন, বিদ্যুৎস্পৃষ্টে সিদ্দিকুর নামের একজনের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD