বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

পটুয়াখালীতে ঋণ না দেওয়ায় ব্যাংক ব্যবস্থাপককে মারধর

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:23:43 pm, Monday, 2 August 2021
  • 2 সংবাদটি দেখা হয়েছে

গলাচিপা প্রতিনিধি॥ পটুয়াখালীর গলাচিপার অগ্রণী ব্যাংক লিমিটেড শাখায় বর্ধিতসহ এক কোটি টাকার ঋণ নবায়ন মঞ্জুরি না করায় ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মো. নাজমুল হাসানকে মারধর করে লাঞ্ছিত করার অভিযোগ ওঠেছে মেসার্স চৌধুরী ট্রেডলিংক এর সত্ত্বাধিকারী আব্দুল্লাহ আল মামুন রাহাত চৌধুরীর বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় গলাচিপা অগ্রণী ব্যাংক শাখার শাখা ব্যবস্থাপকের কক্ষে। খবর পেয়ে পুলিশ ওই ব্যবসায়ী (রাহাতকে) আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় গলাচিপা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম।

গলাচিপা অগ্রণী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক অভিযোগ করেন, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আব্দুল্লাহ আল মামুন রাহাত চৌধুরী ব্যাংকের ব্যবস্থাপকের কক্ষে বসেন। এ সময় তার পূর্বের করা ৬০ লাখ টাকার লোনসহ আরো ৪০ লাখ টাকা মোট এক কোটি টাকার লোন বর্ধিত ঋণ মঞ্জুরি না করায় ক্ষুব্ধ হন।

ব্যবস্থাপক আরো জানান, রাহাত চৌধুরীর আগের যে ৬০ লাখ টাকা ঋণ রয়েছে তার পরেও আরো ৪০ লাখ টাকার যে ঋণ বর্ধিত করতে চায় তা তার জামানতে ঋণের আওতা বহির্ভূত। এ কথা শুনে ক্ষিপ্ত হয়ে রাহত চৌধুরী শাখা ব্যবস্থাপক নাজমুলের জামার কলার ধরে মারধর করে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন। এক পর্যায়ে পেপার ওয়েটে দিয়ে টেবিলের গ্লাস ভাঙচুর ও কাগজপত্র নষ্ট করে। এ সময় ব্যবস্থাপকের ডাক-চিৎকার শুনে ব্যাংকের অন্যান্য কর্মচারীরা ব্যবস্থাপককে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গলাচিপা থানার পুলিশ খবর পেয়ে ব্যাংকে গিয়ে সরেজমিন পরিদর্শন করে। এর আগেই অবস্থা বেগতিক দেখে রাহাত পালিয়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শনকারী কর্মকর্তা গলাচিপা থানার উপসহকারী পুলিশ পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম কবির বলেন, গলাচিপা অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপকের কক্ষ পরিদর্শন করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। রাহাত চৌধুরীর আগেও ২০১৫ সালে গলাচিপা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আলতাফ হোসেনকেও (বর্তমানে অবসরে) লঞ্ছিত করেছিলেন। তার বাবা প্রভাবশালী হওয়ায় ওই সময় ঘটনা আপোষ মিমাংসা হয়েছিল।

গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, ঘটনার পর পরই অগ্রণী ব্যাংকের ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করা হয়েছে। অভিযুক্ত মেসার্স চৌধুরী ট্রেডলিংক এর সত্ত্বাধিকারী আব্দুল্লাহ আল মামুন রাহাত চৌধুরীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

পটুয়াখালীতে ঋণ না দেওয়ায় ব্যাংক ব্যবস্থাপককে মারধর

প্রকাশের সময় : 09:23:43 pm, Monday, 2 August 2021