পটুয়াখালীতে আট মাস ধরে বিধবাকে ধর্ষণ, অন্তঃসত্ত্বার খবরে যুবক উধাও Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পটুয়াখালীতে আট মাস ধরে বিধবাকে ধর্ষণ, অন্তঃসত্ত্বার খবরে যুবক উধাও

পটুয়াখালীতে আট মাস ধরে বিধবাকে ধর্ষণ, অন্তঃসত্ত্বার খবরে যুবক উধাও

পটুয়াখালীতে আট মাস ধরে বিধবাকে ধর্ষণ, অন্তঃসত্ত্বার খবরে যুবক উধাও




পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীতে চার সন্তানের মাকে ধর্ষণের অভিযোগ উঠেছে আরিফ নামে ২৮ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। ভুক্তভোগী নারী এখন অন্তঃসত্ত্বা।

 

 

ভুক্তভোগী নারী জানান, ঢাকার নারায়ণগঞ্জে তাদের খাবার হোটেল ও দোকান ছিল। দুই বছর আগে তার স্বামী মারা যান। এরপর তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে পটুয়াখালীর ২ নম্বর ব্রিজ এলাকার বাবার বাড়িতে চলে আসেন। সেখানে কিছুদিন থাকার পর সন্তানদের নিয়ে জেলগেট এলাকার একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন। প্রায় আট মাস আগে বাড়িতে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে তাকে ধর্ষণ করেন আরিফ।

 

 

তিনি আরো জানান, এরপর ভয়ভীতি দেখিয়ে আরো বেশ কয়েকবার ধর্ষণ করেন আরিফ। তার অত্যাচার থেকে রক্ষা পেতে জেলগেট এলাকার বাসা পরিবর্তন করে বালুর মাঠ এলাকায় বাসা ভাড়া নেন। সেখানেও রেহাই পাননি চার সন্তানের জননী এ বিধবা নারী। বালুর মাঠ এলাকার বাসাতেও তাকে ধর্ষণ করেন আরিফ। একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। বিষয়টি আরিফকে জানানো হয়। এরপর থেকে তাকে আর দেখা যাচ্ছে না। শুক্রবার অসুস্থ হয়ে পড়লে ছেলেকে নিয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ভুক্তভোগী নারী। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

 

 

এ বিষয় জানতে আরিফের মুঠোফোনে একাধিকবার কল করে ও বাসায় গিয়েও বক্তব্য পাওয়া যায়নি। তবে আরিফের বাবা আজিজুর রহমানের দাবি, ওই নারীর সঙ্গে আরিফের কোনো সম্পর্ক নেই।

 

 

পটুয়াখালী সদর থানার ওসি আখতার মোর্শেদ জানান, ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার খোঁজ রাখা হচ্ছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD