বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

যাত্রী নিয়ে পটুয়াখালীতে রাস্তার মাঝে ডিগবাজি দিলো বাস

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:17:54 pm, Monday, 18 February 2019
  • 1 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালীতে যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে শহরের পল্লী বিদ্যুৎ অফিসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। পটুয়াখালী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ জানান, সকালে অন্তত ৩০ জন যাত্রী নিয়ে গলাচিপা থেকে পটুয়াখালী আসার পথে পল্লী বিদ্যুৎ অফিস এলাকায় খান ক্লাসিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. মো. হাবিবুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় আহত ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মহিসকাটা এলাকার আনন্দ (৪০) নামে একজন মারা গেছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান। হাসপাতাল সূত্রে জানা গেছে- তানহা, আব্দুল্লাহ,, নাসরিন, আনা, আবুল কাসেম, মঞ্জু, আব্দুল জলিল, সজিব, কাদের মাদবর, সাহিদা, হেলাল, মনিরা, শাহ্ আলম, আলামিন, রওশন আলী, তাহসিন, দুলালা, বুশরা ও জামাল আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাফিজ জানান, আহতদের চিকিৎসার জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আহতদের চিকিৎসায় রক্তের প্রয়োজন। এ জন্য সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

যাত্রী নিয়ে পটুয়াখালীতে রাস্তার মাঝে ডিগবাজি দিলো বাস

প্রকাশের সময় : 06:17:54 pm, Monday, 18 February 2019