বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

পটুয়াখালীতে মাদ্রাসা ও মসজিদ পুড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:25:30 pm, Monday, 27 May 2019
  • 3 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী সংবাদদাতা:  আগুন দিয়ে মাদ্রাসা ও মসজিদ পুড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে ধর্মপ্রান মুসলমান, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১টায় কুয়াকাটা খানকায়ে রশিদিয়া নুরানীয়া হাফেজিয়া মাদ্রাসার সামনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

প্রায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ কর্মসূচীতে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও কুয়াকাটা পৌর আ.লীগের সাধারন সম্পাদক মনির ভুইয়া, মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী জসিম উদ্দিন বাবুল ভুইয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শহীদ দেওয়ান, ভুইয়া মার্কেটের সভাপতি নিজাম উদ্দিন ও মসজিদের ঈমাম আবদুর রহমান।

বক্তারা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী জাহাঙ্গীর শেখের সর্বোচ্চ শাস্তি ও বিচারের দাবী জানান। এছাড়া বক্তারা বলেন, পর্যটন নগরী কুয়াকাটার ঐহিত্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান খানকায়ে রশিদিয়া নুরানীয়া হাফেজিয়া মাদ্রাসার জমি ওয়ারিশ সূত্রে পাওয়ার দাবী তুলে স্থানীয় জাহাঙ্গীর শেখ মাদ্রাসা ও মসজিদের র্নিমান কাজে বাধাসহ পুড়িয়ে দেয়ার হুমকি দেয়।

তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসময় বক্তারা জাহাঙ্গীর শেখের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন।

এ ঘটনায় জাহাঙ্গীর শেখের বিরুদ্বে মহিপুর থানায় একটি সাধারন ডায়েরী করেছে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী জসিম উদ্দিন বাবুল ভুইয়া। ডায়েরী নং-৮৮৫। তারিখ: ২৪.৫.২০১৯।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও কুয়াকাটা পৌর আ.লীগের সাধারন সম্পাদক মনির ভুইয়া বলেন, প্রতিবন্ধীদের টাকা আত্মসাতের ঘটনায় জাহাঙ্গীর শেখ একজন সাজাপ্রাপ্ত আসামী। বর্তমানে জামিনে রয়েছে।

এছাড়াও জালিয়াতির মাধ্যমে জমি আত্মসাতের একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব ঘটনায় তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

পটুয়াখালীতে মাদ্রাসা ও মসজিদ পুড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের সময় : 06:25:30 pm, Monday, 27 May 2019