পটুয়াখালীতে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ Latest Update News of Bangladesh

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
দারিদ্র্য কমাতে সুশৃঙ্খল জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রথম পর্যায়ে দেশের ৩৭ হাজার পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হলে ডোপ টেস্ট বাধ্যতামূলক: এমপি জামাল ঝালকাঠিতে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের পাশে এমপি ইলেন ভুট্টো দীর্ঘ ঈদ ছুটি হলেও ভোগ করতে পারবেন না যারা হাদি হত্যার আসামি ফেরাতে কূটনৈতিক তৎপরতা শুরু: আইজিপি যুক্তরাষ্ট্রের পরাজয়ের পূর্বাভাসে আলোচনায় চীনের অধ্যাপক হাদির হত্যাকাণ্ডে জড়িত পুরো চক্রের বিচারের দাবি পরিবারের মেঘনা নদীতে অভিযান, জরিমানা গুনলেন চৌদ্দ জেলে পুলিশে বড় সিদ্ধান্ত, পাঁচ অতিরিক্ত মহাপরিদর্শক অবসরে




পটুয়াখালীতে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

পটুয়াখালীতে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ




পটুয়াখালী প্রতিনিধি ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতফ হোসেন চৌধুরী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী দলীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য আবুল হাসান বোখারীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

 

সোমবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা সাবেক জেলা ছাত্রদল নেতা মোঃ আনিসুর রহমান। এ সময় বিএনপির সাবেক সদস্য মাকসুদ বায়েজিদ পান্না, মোহাম্মদ আবুল কালাম আজাদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সহ অন্যান্য নেতাকর্মীরা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

 

এর আগে, ২১ ডিসেম্বর পটুয়াখালী-৪ আসনে বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন এবং পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

এছাড়া ১৮ ডিসেম্বর পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতী মোঃ আবু বক্কর সিদ্দিকী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD