পটুয়াখালীতে বঙ্গবন্ধুর ম্যুরাল গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পটুয়াখালীতে বঙ্গবন্ধুর ম্যুরাল গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতা

পটুয়াখালীতে বঙ্গবন্ধুর ম্যুরাল গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতা




পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলের ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকাল পর্যন্ত চলা এই কর্মসূচিতে ছাত্রদল ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরাও অংশ নেন।

জানা গেছে, পটুয়াখালী জেলা পরিষদ চত্বর, সদর উপজেলা পরিষদ চত্বর ও পটুয়াখালী র‍্যাব ক্যাম্প সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙার পাশাপাশি শেখ রাসেল শিশু পার্কের সামনের শেখ রাসেলের ম্যুরালটিও ভেঙে ফেলা হয়। এ সময় বিক্ষুব্ধ ছাত্ররা স্লোগান দেয়, “জনে জনে খবর দে, মুজিববাদের কবর দে”, “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা”, “আওয়ামী লীগের কবর দে” ইত্যাদি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সজিবুল ইসলাম সালমান বলেন, “আমরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে পটুয়াখালীতে মুজিব ম্যুরালের কবর রচনা করেছি। এখন পর্যন্ত চারটি ম্যুরাল গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগ দেশব্যাপী যে ফ্যাসিবাদী চিহ্ন রেখে গেছে, আমরা তা নিশ্চিহ্ন করতে বদ্ধপরিকর। বৈষম্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে, যতক্ষণ না পর্যন্ত বৈষম্য দূর হয়।”

এ বিষয়ে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD