বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

পটুয়াখালীতে দীর্ঘ ৮ বছর পর পৌরসভা নির্বাচন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:48:54 pm, Thursday, 28 February 2019
  • 1 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি:দীর্ঘ আট বছর পর আজ বৃহস্পতিবার পটুয়াখালী পৌরসভায় উপ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত। আওয়ামী লীগ এই উপ নির্বাচনে অংশ নিলেও বিএনপি ভোট থেকে সরে দাঁড়িয়েছে। এ নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, স্বতন্ত্র প্রার্থী ও পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মহিউদ্দিন আহম্মদ, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী আলমগীর হোসেন, বর্তমান মেয়র ডা. শফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র মোস্তাক আহমেদ পিনু ও ইসলামি ঐক্যজোটের মনোনীত প্রার্থী আবদুর রহমান (শাহ্ আলম)।

জানা গেছে, সাধারণ ৯টি ও সংরক্ষিত ৩টি ওয়ার্ডের ২১ ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এখানে মোট ভোটার সংখ্যা ৪৫ হাজার ১৭৭ জন। এর মধ্যে পুরুষ ২১ হাজার ৮৫১ এবং নারী ভোটার ২৩ হাজার ৩২৬ জন। নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন এবং কাউন্সিলর পদে ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সর্বশেষ ২০১১ সালের ১৩ জানুয়ারি পটুয়াখালী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৬ সালে এর মেয়াদ পূর্তি হলেও সীমানা জটিলতায় আটকে যায় নির্বাচন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রতিটি ভোট কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া প্রতিটি কেন্দ্রে পুলিশের একজন ইন্সপেক্টরের নেতৃত্বে মোট ১৫ জন সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া আনসারের ১৪ জন সদস্য দায়িত্ব পালন করছেন। নির্বাচনকে মনিটরিং করার জন্য নির্বাচন কমিশনের একজন করে প্রতিনিধি প্রতিটি ওয়ার্ডে দায়িত্ব পালন করছেন।

মোবাইল টিমে ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া কেন্দ্রের বাইরে বিজিবির ৩টি, র্যাবের দুটি এবং পুলিশের ১৫টি ভ্রাম্যমাণ টিম দায়িত্ব পালন করছে। এদিকে নির্বাচন উপলক্ষে পৌর এলাকায় মোটরসাইকেল, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, অটোরিকশা, ইজিবাইক ইত্যাদি যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

পটুয়াখালীতে দীর্ঘ ৮ বছর পর পৌরসভা নির্বাচন

প্রকাশের সময় : 08:48:54 pm, Thursday, 28 February 2019