সংবাদ শিরোনাম:

পটুয়াখালীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, শিক্ষিকার মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:09:17 pm, Wednesday, 19 May 2021
  • 24 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর দুমকী উপজেলার লেবুখালী ফেরিঘাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সেলিনা আক্তার (৩৫) নামের এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত এগারোটার দিকে বরিশাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্বামী শামিম (৪০) ও পুত্র সন্তান তামিম (৯) আহত হয়েছে।

মৃত সেলিনা পটুয়াখালীর আউলিয়াপুর সাবিনা আক্তার মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষিকা ছিলেন। তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিশানবাড়ীয়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেলিনা মঙ্গলবার বরিশাল থেকে চিকিৎসা শেষে তার স্বামীর মটোরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যায় লেবুখালী ফেরিতে উঠতে গিয়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক সেলিনাকে মৃত ঘোষণা করেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) মেহেদী হাসান জানান, বরিশালের চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, শিক্ষিকার মৃত্যু

প্রকাশের সময় : 11:09:17 pm, Wednesday, 19 May 2021