সংবাদ শিরোনাম:

পচা মাংস বিক্রির দায়ে পিরোজপুরে ব্যবসায়ীকে জরিমানা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:24:28 pm, Thursday, 26 September 2019
  • 12 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি॥  পিরোজপুর সদরে পচা মাংস বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মফিজুর রহমানের নেতৃত্বে ও ডিবি পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মফিজুর রহমান জানান, গোয়েন্দা বিভাগের (ডিবি) এসআই মো. দেলোয়ার হোসেন গোপন সূত্র ধরে এ অভিযান চালান। এ সময় মাংস ব্যবসায়ী মাসুদ শেখের দোকানে ১০-১২ কেজি গরুর পচা মাংস পাওয়া যায়। পচা মাংস বিক্রির দায়ে মাসুদ শেখকে ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১০ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সারা দেশের মতো এ ধরনের অভিযান পিরোজপুরে সব সময় অব্যাহত থাকবে। ভোক্তাদের অধিকার সংরক্ষণে প্রশাসনের এমন অভিযানকে স্বাগতম জানায় বাজারে আসা সাধারণ জনগণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পচা মাংস বিক্রির দায়ে পিরোজপুরে ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশের সময় : 10:24:28 pm, Thursday, 26 September 2019