নেশাদ্রব্য খাইয়ে অচেতন করে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নেশাদ্রব্য খাইয়ে অচেতন করে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ

নেশাদ্রব্য খাইয়ে অচেতন করে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ




অনলাইন ডেস্ক:  নোয়াখালীর সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নে এক গৃহবধূকে (৪০) নেশাদ্রব্য খাইয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে।এ ঘটনায়, সোমবার (১০ জুন) সকালে ভিকটিমকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। এর আগে রোববার দিবাগত রাতে চরউরিয়া গ্রামের সুপারি বাগানের একটি টিনের ঘরে এ ঘটনা ঘটে। ভিকটিম ওই গ্রামের শরবতের নেছার বাড়ীর নজরুল ইসলামের স্ত্রী।

ভিকটিমের অভিযোগ, ঢাকার গুলশানের একটি অফিসে চাকরি করেন তিনি। তার গ্রামের বাড়ি চরউরিয়াতে। কয়েক মাস আগে স্থানীয় সিরাজ, শফিকুল, ফয়েজ ও সেলিমসহ কয়েকজন এলাকায় জমি ক্রয় করে দিবে বলে তার কাছ থেকে মোটা অংকের টাকা নিয়েছিলো। এরপর থেকে জমি বুঝিয়ে দিতে বললে তারা নানা ধরণের তালবাহানা শুরু করে। ঈদের ছুঁটিতে বাড়িতে আসার পর পুনঃরায় উল্লেখিত ব্যক্তিদের জমি বুঝিয়ে দিতে বলেন তিনি। এর সূত্র ধরে রোববার রাতে কাগজ পত্র বুঝিয়ে দিবে বলে আজিজুল হকের সুপারি বাগানের একটি টিনের ঘরে তাকে ডেকে নিয়ে যায় তারা।

তার অভিযোগ, ওই ঘরে তার জন্য বিস্কুট ও পানি দিয়ে নাস্তার ব্যবস্থা করে অভিযুক্তরা। তাদের দেওয়া বিস্কুট ও পানি খাওয়ার পর অচেতন হয়ে পড়েন তিনি। পরবর্তীতে সোমবার ভোর ৪টার দিকে জ্ঞান ফিরার পর নিজের সেলোয়ার ও কাপড় খোলা দেখতে পান তিনি। তার দাবি ওই ঘরে থাকা সিরাজ, শফিকুল, ফয়েজ, সেলিম, জয়নাল, লতিফ, আজিজুল হক, সামছুল হক, মিঠু ও দুলাল তাঁকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল বাতেন জানান, গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে গণধর্ষণ করা হয়েছে বলে ভিকটিম অভিযোগ করেছেন। ডাক্তারি পরীক্ষা শেষে বিস্তারিত জানা যাবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD