নেপালকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ Latest Update News of Bangladesh

শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নেপালকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ




অনলাইন ডেস্ক//
টুর্নামেন্টে একটা ম্যাচেও হারেনি বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্ব শেষে সেমিফাইনাল, একে একে সব ম্যাচে নিজেদের বীরত্ব দেখিয়েছে বাংলাদেশ।

আজ নেপালের বিপক্ষে ফাইনালে উত্তেজনার কমতি ছিল না গ্যালারিজুড়ে। বাংলাদেশ বাংলাদেশ ধ্বনিতে মুখরিত ছিল মাঠ। সেমিফাইনালে স্বাগতিক ভুটানকে হারিয়ে ফাইনালে প্রতিপক্ষ পেয়েছিল নেপালকে। এর আগে গ্রুপ পর্বের ম্যাচে নেপালকে ২-১ গোলের ব্যবধানে হারায় বাংলাদেশ।

আজ রোববার সাফ অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টের ফাইনালে নেপালকে যতটা সহজ প্রতিপক্ষ ধরা হয়েছিল ঠিক ততটা সহজ ছিল না নেপাল। ম্যাচের শেষ পর্যন্ত হিমালয়ের দেশটি লড়াই করেছে বাংলাদেশের বিপক্ষে।

চামলিমিংথাম স্টেডিয়ামে ম্যাচের প্রথম ৩মিনিটের মাথায় সহজ ফ্রি কিক কাজে লাগাতে ব্যর্থ হয় বাংলাদেশ। এরপর দু’দলই একাধিক সুযোগ পেয়েও গোল পায়নি। প্রথমার্ধ শেষ হয় কোনও গোল ছাড়াই। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দু’দুল আক্রমণাত্মক ফুটবল খেলে। তবে গোলের দেখা পায় বাংলাদেশ।

ম্যাচের ৪৯ মিনিটের সময় ফ্রি-কিক থেকে ডি-বক্সে বল পেয়ে হেডে গোল করেন মাসুরা পারভীন। ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

এরপর দুই পক্ষের কোনও আক্রমণই আর কাজে আসেনি। শেষ পর্যন্ত ১-০ তে শেষ হয় নির্দিষ্ট সময়। টুর্নামেন্টে এই গোলটাই পারভিনের একমাত্র গোল।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD