সংবাদ শিরোনাম:

নেছারাবাদে সাজাপ্রাপ্ত আসামীর রহস্যজনক মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:15:32 pm, Wednesday, 22 September 2021
  • 17 সংবাদটি দেখা হয়েছে

কাউখালী প্রতিনিধি॥ কাউখালীতে ২ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার নেছারাবাদ উপজেলার আটঘর কুরিয়ানা গ্রামের তৌহিদুল ইসলাম মল্লিকের ছেলে নুরুল আমিন মল্লিক (৫০) পিরোজপুর আদালতে সাজার বিরুদ্ধে আপিল মামলার হাজিরা শেষে বিকেলে বাড়ি ফিরছিলেন।

বাড়ি ফেরার পথে কাউখালী উপজেলার পারসাতুরিয়া ছালেকিয়া মাদ্রাসার সামনে লিয়াকত আলীর দোকানে বিশ্রাম নিচ্ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মহিদুল ইসলাম। তিনি দোকানদার ও স্থানীয়দের বরাত দিয়ে় বলেন লোকটি বিশ্রাম নেওয়ার কিছুক্ষনের মধ্যে মুখ থেকে বমি করতে থাকে এক পর্যায় সে নিস্তেজ হয়ে পড়ে।

এলাকাবাসী বিষয়টি পুলিশে অবহিত করেন। পুলিশ তাকে উদ্ধার করে কাউখালী হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ ময়না তদন্ত করার জন্য মর্গে প্রেরণ করেতে সন্ধ্যার পরে থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারে নিহত নুরুল আমিন মল্লিকের ভায়েরা বানারীপাড়া উপজেলার আলতা গ্রামের হায়দার আলী মাস্টার জানান জমিজমা নিয়ে বিরোধের ফলে আটঘর কুড়িয়ানা গ্রামের সাবেক মেম্বার মৃত্যু মোক্তার আলির সঙ্গে একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত হওয়ার পর আপিল মামলা করেছিলেন। সেই মামলায় হাজিরা দেওয়ার জন্য আদালতে হাজির হয়েছিল আজ। কি কারণে মারা গেছে তার বোধগম্য নয়। তবে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন।

কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বনি আমিন জানান, সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাবে। ইউডি মামলা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নেছারাবাদে সাজাপ্রাপ্ত আসামীর রহস্যজনক মৃত্যু

প্রকাশের সময় : 08:15:32 pm, Wednesday, 22 September 2021