নেছারাবাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসত ঘর ভস্মীভুত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নেছারাবাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসত ঘর ভস্মীভুত

নেছারাবাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসত ঘর ভস্মীভুত




পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসত ঘর পুড়ে ভস্মীভুত হয়েছে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়ে নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (২৪ আগস্ট) বেলা ১১ ঘটিকার দিকে স্বরূপকাঠী পৌরসভার ১নং ওয়ার্ডের কোট বিল্ডিং রোডে মোঃ শাহিন সরোয়ারের মালিকানাধীন বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় ওই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সরকারি স্বরূপকাঠী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিপ্লব হালদার ওই বাসার পরিবার নিয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

বিপ্লব হালদার জানান, নতুন গ্যাস সিলিন্ডার বাসায় নিয়ে লাগানোর পরে চেক করতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। আগুন জ্বলতে দেখে স্থানীয়দের ডাক চিৎকারে এলাকাবাসীরা এসে আগুন নিভানোর চেষ্টা করে। খবর পেয়ে নেছারাবাদ ফায়ার সার্ভিসের কর্মীরাও ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।

নেছারাবাদ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা যুগল বিশ্বাস জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ এনেছি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD