নেছারাবাদে গাছ কাটতে গিয়ে যুবকের মৃত্যু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নেছারাবাদে গাছ কাটতে গিয়ে যুবকের মৃত্যু

নেছারাবাদে গাছ কাটতে গিয়ে যুবকের মৃত্যু




পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদে গাছ কাটতে গিয়ে ইউসুফ (২৯) নামের এক যুবক মারা গেছে। ঘটনাটি ঘটেছে আজ (২৪ ডিসেম্বর) রবিবার বিকেল অনুমান ২.০০ ঘটিকার সময় স্বরূপকাঠি ইউনিয়নের অলংকারকাঠি গ্রামে।

ইউপি মেম্বার মনিরুল ইসলাম মনির হাওলাদার বলেন, ব্যক্তিগত প্রয়োজনে নিজের জমিতে লাগানো মেহগনি গাছ কাটছিলেন কিন্তু গাছ কাটা শেষ হলে মাটিতে না পড়ে গাছটি অন্য একটি গাছের সাথে আটকা পড়ে। তখন গাছটিকে মাটিতে ফেলানোর জন্য দড়ি বেঁধে নিচে টান মারতেই গাছটি নিজের মাথার উপর পড়ে মাথা ফেটে যায়। তাৎক্ষণিক নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ইউসুফ নেছারাবাদ উপজেলার অলংকারকাঠি গ্রামের শাহ আলমের ছেলে। সে ঢাকায় টাইলস মিস্ত্রির কাজ করতেন। তার ঘরে মারিয়াম মাইদা নামের দেড় বছরের একটি কন্যা সন্তান আছে।

এ ব্যাপারে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. ফিরোজ কিবরিয়া বলেন, তিনি হাসপাতালে পৌঁছানোর পূর্বেই মারা গেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD