নেছারাবাদে কাঠ ব্যবসায়ির স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নেছারাবাদে কাঠ ব্যবসায়ির স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা

নেছারাবাদে কাঠ ব্যবসায়ির স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা




পিরোজপুর প্রতিনিধি:
নেছারাবাদে প্রতিষ্ঠিত কাঠ ব্যবসায়ির স্ত্রী মাকসুদা বেগম (৪৭)-কে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে বাসার গৃহকর্মীর স্বামী সহ সংগীয় দুর্বৃত্তরা।এতে ব্যবসায়ির স্ত্রী মাকসুদার গলার শ্বাসনালী সহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম হয়েছে।ডাকাতির জন্য বাসার গৃহকর্মীর স্বামী এ ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করছে স্থানীয়রা।

খবর পেয়ে প্রতিবেশীরা গৃহবধূ মাকসুদাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের ডাক্তার মাকসুদার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছেন। রোববার সকালে পৌর এলাকার সোনালী ব্যাংকের পিছনে কাঠ ব্যবসায়ী বেল্লাল মিয়ার বাসায় এ ঘটনা ঘটে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসার গৃহকর্মী জ্যোৎস্না বেগমকে (২৮)-কে পুলিশ আটক করে থানায় নিয়েছেন।

গুরুতর আহত মাকসুদার স্বামী বেল্লাল মিয়া জানান, তাদের বাসার কাজের মহিলা জ্যোৎস্নার স্বামী রাজু সিকদার ও তার সহযোগী এমরানসহ ৪/৫জন দুর্বৃত্তের দল ডাকাতির উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে। স্ত্রীর চিকিৎসার জন্য বরিশাল থাকার কারনে ওই ঘর থেকে ডাকাতরা কোনো টাকা পয়সা অথবা স্বর্নালংকার নিয়ে গেছে কিনা বেল্লাল তা বলতে পারছেন না বলে জানান।

পুলিশের হাতে আটক বানারীপাড়া উপজেলার মলুহার গ্রামের বাসিন্দা গৃহকর্মি জ্যোৎস্না জানান তার স্বামী এ ঘটনা ঘটিয়েছে। তার স্বামীর বাড়ি মঠবাড়িয়া উপজেলার কোনো এক গ্রামে। গৃহকর্মী আরো জানায়,স্বামীর সাথে ভাল সম্পর্ক না থাকলেও তার স্বামী মাঝে মধ্যে জ্যোৎস্নার কাছে এসে থাকে বলে তিনি জানান।

নেছারাবাদ থানার ওসি (তদন্ত) মো. শহীদুল ইসলাম জানান জিজ্ঞাসাবাদের গৃহকর্মি জ্যোৎস্নাকে আটক করা হয়েছে। বাকিদের ধরার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD