নির্বাচন ঘিরে বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন সম্ভাবনা Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ




নির্বাচন ঘিরে বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন সম্ভাবনা

নির্বাচন ঘিরে বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন সম্ভাবনা




আন্তর্জাতিক ডেস্ক ॥ আসন্ন জাতীয় নির্বাচন বাংলাদেশ ও ভারতের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান মনে করেন, দীর্ঘদিনের কূটনৈতিক উত্তেজনার পর এই নির্বাচন দুই দেশের মধ্যে সমঝোতার নতুন পথ উন্মুক্ত করতে পারে।

ফরেন পলিসি-তে প্রকাশিত এক নিবন্ধে কুগেলম্যান উল্লেখ করেন, ভারত এখন বিএনপি-নেতৃত্বাধীন সম্ভাব্য সরকারের প্রতি নতুনভাবে ইতিবাচক সংকেত দিচ্ছে। এর প্রমাণ হিসেবে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোকবার্তা এবং ঢাকায় জানাজায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উপস্থিতির কথা তুলে ধরেন।

তার মতে, জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করায় বিএনপি এখন দিল্লির কাছে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য শক্তিতে পরিণত হয়েছে। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বান এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের ইঙ্গিত ভারতকে কিছুটা আশাবাদী করছে।

৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশ-ভারত সম্পর্কে অবনতি ঘটে। কূটনৈতিক টানাপোড়েনের পাশাপাশি দুই দেশের মধ্যে ক্রীড়াক্ষেত্রেও বিরূপ প্রভাব পড়ে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে এবং বাংলাদেশ জাতীয় দলের ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয়।

কুগেলম্যান বিশ্লেষণে দেখিয়েছেন, একদিকে বাংলাদেশে ধারণা রয়েছে যে ভারত দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে দীর্ঘদিন হস্তক্ষেপ করেছে। অন্যদিকে ভারত আশঙ্কা করছে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশে কট্টরপন্থীদের উত্থান ঘটতে পারে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া এবং তাকে ফেরত না পাঠানো এই উত্তেজনাকে আরও তীব্র করেছে।

তবে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বাংলাদেশে নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও স্পষ্ট করে বলেছেন, ভারতের সঙ্গে সম্পর্ক হবে ‘সমঅধিকারভিত্তিক’।

কুগেলম্যানের মতে, উভয় দেশ যদি রাজনৈতিক সাহস ও বাস্তবমুখী কূটনীতি গ্রহণ করে, তবে আগামী নির্বাচনই হতে পারে সম্পর্ক পুনর্গঠনের সবচেয়ে বড় সুযোগ।

সূত্র: ফরেন পলিসি

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD