নিজ সন্তানরা ফেলে রাখল গোয়াল ঘরে, মঠবাড়িয়া পুলিশের হস্তক্ষেপে উদ্ধার হলেন বৃদ্ধ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নিজ সন্তানরা ফেলে রাখল গোয়াল ঘরে, মঠবাড়িয়া পুলিশের হস্তক্ষেপে উদ্ধার হলেন বৃদ্ধ

নিজ সন্তানরা ফেলে রাখল গোয়াল ঘরে, মঠবাড়িয়া পুলিশের হস্তক্ষেপে উদ্ধার হলেন বৃদ্ধ

নিজ সন্তানরা ফেলে রাখল গোয়াল ঘরে, মঠবাড়িয়া পুলিশের হস্তক্ষেপে উদ্ধার হলেন বৃদ্ধ




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় বৃদ্ধ বাবাকে দুই ছেলে দীর্ঘদিন ধরেগোয়াল ঘরে রেখেছিলেন। খবর পেয়ে থানা পুলিশ ওই বৃদ্ধকে গোয়াল ঘর থেকে উদ্ধার করে। আ রোববার দুপুরে উপজেলার ছোটশিংগা গ্রাম থেকে বৃদ্ধ দীনেশ বালাকে (৭০) উদ্ধার করে তার বসত ঘরে থাকার জায়গা করে দেয় পুলিশ।

 

 

ঘটনাটি ঘটেছে উপজেলার টিকিকাটা ইউনিয়নের ছোট শিংগা গ্রামে। ওই গ্রামের মৃত যাদব চন্দ্র বালার ছেলে বৃদ্ধ দীনেশ বালাকে সম্প্রতি তার দুই ছেলে তপন বালা (৪৫) ও তাপস বালা (৩৫) বসত ঘরে না রেখে গোয়াল ঘরে রাখেন।

 

 

রোববার গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আজম মাসুদুজ্জামান মিলু বিষয়টি জানতে পারেন। পরে এসআই শাহানাজ পারভীনকে ঘটনাস্থলে পাঠান। এসআই শাহানাজ ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা পান।

 

 

পরে বৃদ্ধ দীনেশ বালার দুই ছেলে তপন বালা ও তাপস বালাকে ডেকে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের কাছ থেকে মুচলেখা নেন। পরে গোয়াল ঘর থেকে ওই বৃদ্ধ দীনেশ বালাকে উদ্ধার করে বসত ঘরে থাকার জায়গা করে দেন।

 

 

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আজম মাসুদুজ্জামান মিলু জানান, পাষণ্ড দুই সন্তান তাদের বৃদ্ধ অসহায় বাবাকে গোয়াল ঘরে রেখে অমানবিক আচরণ করেছেন। ওই বৃদ্ধকে গোয়াল ঘরে রাখার খবর পেয়েই দ্রুত পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নেয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD