নিউজিল্যান্ডে মসজিদে বন্দুকধারীর হামলার প্রতিবাদে কলাপাড়ায় প্রতিবাদ বিক্ষোভ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নিউজিল্যান্ডে মসজিদে বন্দুকধারীর হামলার প্রতিবাদে কলাপাড়ায় প্রতিবাদ বিক্ষোভ

নিউজিল্যান্ডে মসজিদে বন্দুকধারীর হামলার প্রতিবাদে কলাপাড়ায় প্রতিবাদ বিক্ষোভ




তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শুক্রবার জুমার নামাজের সময় দুইটি মসজিদে বন্দুকধারীদের হামলায় অর্ধশত মুসলমান নিহতের ঘটনার প্রতিবাদে সোমবার বেলা ১১টায় কলাপাড়া পৌরশহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। কলাপাড়া উপজেলা ইমাম-মুয়াজ্জিন কল্যান সমিতির উদ্যোগে বিক্ষোভ প্রতিবাদে শত শত মানুষ অংশ নেয়।

 

মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে কলাপাড়া প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর হাফেজ মো. আল-আমিন সরদার, ইমাম সমিতির সভাপতি মাওলানা প্রভাষক মাসুম বিল্লাহ রুমী, সাধারন সম্পাদক মাওলানা ফেরদাউসুল হক গাজী। বক্তারা বন্দুকধারী অস্ট্রেলীয় নাগরিকসহ জড়িতদের ফাঁসির দাবি করেন। তাঁরা এ ঘটনায় দ্রুত জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন। নৃশংস ও বর্বর এ হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD