কলাপাড়া প্রতিনিধি॥ না ফেরার দেশে চলে গেলেন কলাপাড়া প্রেসক্লাবের প্রবীন সাংবাদিক রফিক উদ্দিন বিশ্বাস। তিনি সোমবার দিবাগত রাত তিনটার দিকে পৌরশহরের মাদ্রাসা রোডস্থ তার ছোট ভাইয়ের বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……রাজিউন )।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৮০ বছর। দীর্ঘদিন ধরে সে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার দুপুর দুইটায় নেছার উদ্দিন সিনিয়র মাদ্রাসা জামে মসজিদ মাঠে জানাজা নামাজ শেষে তাকে এতিমখানা কবরস্থানে দাফন করা হয়। জানাযা নামাজে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মুহিবসহ সাসাজিক ও রাজনৈতিক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এরআগে মরহুমের কফিন তার দীর্ঘদিনের কর্মস্থল কলাপাড়া প্রেসক্লাবের সামনে আনা হয়। সেখানে কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি ও কুয়াকাটা প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন তার কফিনে পুস্পমাল্য অর্পন করে শেষ শ্রদ্ধা জানান। তিনি দীর্ঘদিন দৈনিক দেশবাংলা ও দৈনিক প্রভাত সহ একাধীক জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সুনামের সাথে উপকূলীয় অঞ্চলের খবর সরবরাহ করেছেন।
তার মৃত্যুতে আরো শোক জানায় কেন্দ্রীয় বিএনপি’র প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব এবিএম মেশাররফ হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম রাকিবুল আহসান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদারসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
Reporter Name 

















