নাজিরপুর প্রতিনিধি॥ পিরোজপুরের নাজিরপুর উপজেলায় গাঁজাসহ মো. বদিউজ্জামান খান রাব্বি নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার তাকে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের জয়পুরের কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
উপজেলার চৌঠাইমহল বাসস্ট্যান্ড সংলগ্ন মো. ইমাম হোসেন খানের ছেলে রাব্বি উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও এর আগের কমিটির উপ-ক্রীড়া সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে জমিদখল বাণিজ্যসহ এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
Reporter Name 

















