নাজিরপুরে আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নাজিরপুরে আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার

নাজিরপুরে আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার




পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের নাজিরপুর উপজেলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফ‌রিদ ভূঁইয়া।

গ্রেপ্তারকৃতরা হলেন শাখারীকাঠী ইউনিয়নের হোগলা বুনিয়া গ্রামের হাবিবুর রহমান শেখ (৬৫), যিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক; শ্রীরামকাঠী ইউনিয়নের আবুল বাশার হাওলাদার (৬১), ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক; শেখমাটিয়া ইউনিয়নের মো. কামরুল গাজী (৪২), ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি; কলারদোয়ানিয়া ইউনিয়নের মো. জাহাঙ্গীর আলম ডাকুয়া (৫০), ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক; এবং দেউলবারী দোবড়া ইউনিয়নের কামরুজ্জামান মিন্টু (৪৫), যিনি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওসি মাহামুদ আল ফ‌রিদ ভূঁইয়া জানান, গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙচুর, বিস্ফোরক ব্যবহার এবং বাড়ি পোড়ানোর অভিযোগে নাজিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলাগুলোর ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

রবিবার (১৫ ডিসেম্বর) গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD