নদীতে ফেরি চালুর দাবি: রাঙ্গাবালীবাসীর মানববন্ধন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নদীতে ফেরি চালুর দাবি: রাঙ্গাবালীবাসীর মানববন্ধন

নদীতে ফেরি চালুর দাবি: রাঙ্গাবালীবাসীর মানববন্ধন

নদীতে ফেরি চালুর দাবি: রাঙ্গাবালীবাসীর মানববন্ধন




রাঙ্গাবালী প্রতিনিধি॥ আগুনমুখা নদীতে ফেরি চালুর দাবিতে রাঙ্গাবালীবাসীর মানববন্ধন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কোড়ালীয়া-পানপট্টি নৌরুটে ফেরি চালুর দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ‘রাঙ্গাবালীবাসী’ নামের একটি সেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে উপজেলা সদরে প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।

 

 

মানববন্ধনে রাঙ্গাবালীবাসী (একটি স্বেচ্ছাসেবী সংগঠন) এর যুগ্ন-আহবায়ক সাইফুল ইসলাম সায়েম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন – রাঙ্গাবালীবাসী সংগঠনের আহবায়ক জাওয়াদুল কবির প্রিতম, বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকান্দার আলম ও স্থানীয় সমাজসেবক অরুন চৌকিদার প্রমুখ।

 

 

এ সময় বক্তারা বলেন, একটি ফেরির আভাবে সড়ক পথে রাঙ্গাবালী উপজেলা জেলা থেকে যোগাযোগ বিচ্ছিন্ন। ফেরি না থাকায় এখানকার প্রায় দুই লাখ মানুষকে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে ভয়াল আগুনমুখা নদী স্পিডবোট অথবা নৌকায় পারাপার হতে হয়। এ বছরে স্পিডবোট দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। ভবিষ্যতে প্রাণহানি রক্ষায় অতিদ্রুত ফেরি চালুর দাবি জানান তারা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD