নদীতে গোসল করতে নেমে পটুয়াখালীতে ভাই-বোন নিখোঁজ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নদীতে গোসল করতে নেমে পটুয়াখালীতে ভাই-বোন নিখোঁজ

নদীতে গোসল করতে নেমে পটুয়াখালীতে ভাই-বোন নিখোঁজ




পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর সদর উপজেলার একটি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে দুই ভাই-বোন। সোমবার দুপুরে উপজেলার কমলাপুর ইউনিয়নের চর বলইকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ হওয়া দুজন হলো মীম (৮) ও আরাফাত (১০)। তারা দুজনে চাচাতো ভাই-বোন। মীম আফজাল ঘরামীর মেয়ে ও আশরাফ ঘরামীর ছেলে আরাফাত। সে বলইকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

শিশু দুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আফজাল ঘরামীর মেয়ে মীম তার মা-বাবার সঙ্গে ঢাকায় থাকত। একটি বিয়ে উপলক্ষে ঢাকা থেকে গ্রামের বাড়িতে পরিবারসহ ঘুরতে যান আফজাল। সোমবার বেলা দুইটার দিকে মীম ও তার চাচাতো ভাই আরাফাত বাড়ির পাশেই চর বলইকাঠি শাখা নদীতে গোসল করতে যায়। তাদের সঙ্গে ছিল আরেক চাচাতো ভাই ফিরোজ ঘরামীর ছেলে আল-আমিন (১৩)। মীম ও আরাফাত নদীর পাড়ে গোসল করছিল।

এ সময় নদী দিয়ে বালুবোঝাই একটি বাল্কহেড গেলে প্রচ- ঢেউয়ে মীম ও আরাফাত ভেসে ডুবে যায়। আল আমিন নদীর তীরে উঠে চিৎকার দিলে স্থানীয় ব্যক্তিরা ছুটে এসে দুজনকে উদ্ধারে নামেন। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এই প্রতিবেদন লেখার সময় দুজনের কোনো খোঁজ মেলেনি।

এ বিষয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা ফিরোজ আলম বলেন, শিশু দুটি নিখোঁজের খবর তাঁরা পেয়েছেন। যেহেতু পটুয়াখালীতে ডুবুরি নেই। ফলে শিশু দুটি উদ্ধারের জন্য বরিশালে থেকে ডুবুরি দল ঘটনাস্থলে যাচ্ছে।

সন্ধ্যায় পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, এখনো শিশু দুটির খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় বালুবোঝাই বাল্কহেডটি জব্দ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD