নগরীর কাজীপাড়ায় ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের রুমিসহ আটক ৪ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নগরীর কাজীপাড়ায় ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের রুমিসহ আটক ৪

নগরীর কাজীপাড়ায় ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের রুমিসহ আটক ৪




রিয়াজ মাহামুদ আজিম॥ বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ধারালো অস্ত্র ও খেলনা পিস্তলসহ কিশোর গ্যাং চক্রের চার সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)। রবিবার (৮ মার্চ) দুপুরে র‌্যাব-৮ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। এর আগে শনিবার (৭ মার্চ) দিবাগত রাতে কিশোর গ্যাংয়ের ওই চারজন সদস্যকে আটক করা হয়। তারা খেলনা পিস্তল দিয়ে লোকজনকে ভয়ভীতি দেখাতো বলে জানিয়েছে র‌্যাব।

আটক কিশোররা হলো- নগরীর সিঅ্যান্ডবি কাজীপাড়া সড়কের মো. হাফিজুর রহমান রুমি (২২), কাজীপাড়া প্রথম গলির মো. উজ্জল হাওলাদার (২১) ও মো. হৃদয় গাজী এবং নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন শেরেবাংলা সড়কের মো. আরিফুর রহমান (২০)।

র‌্যাব-৮ থেকে পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে নগরীতে একটি কিশোর অপরাধী চক্র নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। সম্প্রতি চক্রটি এক যুবককে পিটিয়ে রক্তাক্ত জখম করে। আটক চারজন কিশোর অপরাধ চক্রের মূল হোতা। শনিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব-৮ এর একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। এ ঘটনায় ওই চারজন কিশোরের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে বলেও র‌্যাব থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD