“ দেশের সব খাদ্যগুদাম ২০২১ সালের মধ্যে মেরামত করা হবে” - কলাপাড়ায় খাদ্যগুদাম পরিদর্শণ শেষে খাদ্যমন্ত্রী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




“ দেশের সব খাদ্যগুদাম ২০২১ সালের মধ্যে মেরামত করা হবে” – কলাপাড়ায় খাদ্যগুদাম পরিদর্শণ শেষে খাদ্যমন্ত্রী

“ দেশের সব খাদ্যগুদাম ২০২১ সালের মধ্যে মেরামত করা হবে” – কলাপাড়ায় খাদ্যগুদাম পরিদর্শণ শেষে খাদ্যমন্ত্রী




কলাপাড়া প্রতিনিধি॥ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ধান ও চাউলের পযাপ্ত মজুদের জন্য দেশের সব নষ্ট ও পরিত্যক্ত গুদাম মেরামতের কাজ চলছে। কলাপাড়াসহ সারাদেশের খাদ্যগুদামগুলো ২০২১সালের মধ্যে মেরামত কাজ সম্পন্ন হবে। বর্তমানে দেশে খাদ্যের যথেষ্ট মজুদ রয়েছে দাবি করে তিঁনি বলেন, প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরকার ধান ক্রয় করছে।

তাদের লক্ষ্য কোন কৃষক যাতে ধানের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত না হয়। তিঁনি বলেন, জেলায় ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা প্রায় ১৭ হাজার মেট্রিকটন। যার চার ভাগের একভাগও এখনও ক্রয় করা হয়নি।

যেসব কৃষক এখনও ধান বিক্রয় করতে পারেনি তাদের ধান বিক্রয়ের জন্য উৎসাহিত করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে কলাপাড়া উপজেলার বিভিন্ন খাদ্যগুদাম পরিদর্শণে এসে খাদ্যমন্ত্রী এ কথা বলেন।

এ সময় খাদ্য সচিব ড.মোসাম্মৎ নাজমানারা খানুম, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) অনুপ দাস,ওসিএলএসডি মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD