দুর্নীতি ও স্বজনপ্রীতির উর্ধ্বে থেকে এলাকার উন্নয়ন করতে হবে: গণপূর্তমন্ত্রী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




দুর্নীতি ও স্বজনপ্রীতির উর্ধ্বে থেকে এলাকার উন্নয়ন করতে হবে: গণপূর্তমন্ত্রী

দুর্নীতি ও স্বজনপ্রীতির উর্ধ্বে থেকে এলাকার উন্নয়ন করতে হবে: গণপূর্তমন্ত্রী




পিরোজপুর প্রতিনিধি॥  গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, দেশের সার্বিক উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই। পিরোজপুর ১ আসনের অবকাঠামো উন্নয়নের লক্ষে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে সরকার।

উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে কোন প্রকার দুর্নীতি ও অনিয়ম সহ্য করা হবে না। অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির উর্ধ্বে থেকে এলাকার উন্নয়নে কাজ করতে হবে। রাজনৈতিক ও দলীয় মত পার্থক্য থাকতে পারে, কিন্তু উন্নয়নের স্বার্থে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জন প্রতিনিধিদের নিয়ে স্বরপকাঠি উপজেলার অবকাঠামো উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন ব্যক্তি বিশেষের সন্তুষ্টির জন্য রাজনীতি করবেন না। দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারেনি এবং আগামীতেও দুর্নীতি মুক্ত থেকে শেখ হাসিনার একজন কর্মী হিসেবে এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই। আপনাদেরও দুর্নীতিমুক্ত থেকে জনগণের সার্বিক উন্নয়নে কাজ করে যেতে হবে।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়, উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, পৌর মেয়র মো. গোলাম কবির, স্বরূপকাঠি উপজেলা প্রকৌশলী মীর আলী শাকির প্রমুখ।

এ সময় সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, পিরোজপুরের গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বিশ্বনাথ বনিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হামিদ, সম্পাদক অ্যাডভোকেট এস এম ফুয়াদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জাহীদ হোসেন, জেলা যুবলীগের সভাপতি মো. আকতারুজ্জামান ফুলু, সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, ওসি মো. কামরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, স্বরূপকাঠি পৌরসভার কাউন্সিলর, ১০ ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বরগণ উপস্থিত ছিলেন।

এর পূর্বে মন্ত্রী জেলা পুলিশের আয়োজনে থানা সংলগ্ন সন্ধ্যা নদীর শীতলার খালে মাছের পোনা অবমুক্ত করেন। দুপুরের পরে মন্ত্রী জলাবাড়ি ইউনিয়নের ইদিলকাঠি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্ধোধন করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD