দুমকিতে নমুনা সংগ্রহের ১৫ দিন অতিবাহিত হলেও মিলছে না করোনা পরীক্ষার রিপোর্ট Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




দুমকিতে নমুনা সংগ্রহের ১৫ দিন অতিবাহিত হলেও মিলছে না করোনা পরীক্ষার রিপোর্ট

দুমকিতে নমুনা সংগ্রহের ১৫ দিন অতিবাহিত হলেও মিলছে না করোনা পরীক্ষার রিপোর্ট

দুমকিতে নমুনা সংগ্রহের ১৫ দিন অতিবাহিত হলেও মিলছে না করোনা পরীক্ষার রিপোর্ট




পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর দুমকিতে নমুনা সংগ্রহের ১৫ দিন অতিবাহিত হলেও মিলছে না করোনা পরীক্ষার রিপোর্ট। যারা নমুনা দিচ্ছেন ফলাফল না পাওয়ায় তারা অবাধ বিচরণ করছেন উপজেলা শহরে।

 

 

থেমে নেই হাট-বাজারসহ আত্মীয়-স্বজনের বাড়িতে আসা-যাওয়া। এতে করোনা সংক্রমণ দ্রুত ছড়ানোর আশঙ্কা করছেন স্থানীয়রা।

 

 

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, মঙ্গলবার পর্যন্ত ৩২৪টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ২১৯টির। এর মধ্যে করোনা পজিটিভ রিপোর্ট এসেছে ২৬ জনের। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৩ জনের ও সুস্থ হয়েছেন ৮ জন।

 

 

একজন চাকরিজীবী জানান, বিগত তার বাবা শ্বাসকষ্ট নিয়ে মারা যান। মারা যাওয়ার দিনই তার করোনা রিপোর্ট পজিটিভ আসে পরে তাকে সরকারি নিয়মানুযায়ী দাফন করা হয়। তার পরই পরিবারের সবার নমুনা দেন। কিন্তু নমুনা দেয়ার ১৫ দিন পরও তারা রিপোর্ট হাতে পাননি।

 

 

এ ছাড়াও একজন সংবাদকর্মী জানান, জ্বর, মাথা ব্যথা দেখা দিলে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নমুনা দিয়ে আসেন কিন্তু নমুনা দেয়ার ১৪ দিন অতিবাহিত হলেও কোনো রিপোর্ট মেলেনি। এ ছাড়াও স্বাস্থ্য বিভাগের হিসাব মতে শতাধিক লোকের করোনা রিপোর্ট তারা হাতে পাননি। নমুনা পরীক্ষার ফলাফল না আসায় স্বাস্থ্যসেবা ও প্রশাসনিক পদক্ষেপও নিতে পারছে না উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

 

 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল ইসলাম শাহীন জানান, প্রতিদিন নমুনা সংগ্রহ করে সঙ্গে সঙ্গে পটুয়াখালী সিভিল সার্জন অফিসে পাঠানো হয়। তারা ওখান থেকে ঢাকায় পাঠান। তবে কি কারণে দ্রুত রিপোর্ট আসছে না তা বলতে পারব না।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD