দুমকিতে জামাইয়ের হাতে শাশুড়ী খুন Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




দুমকিতে জামাইয়ের হাতে শাশুড়ী খুন

দুমকিতে জামাইয়ের হাতে শাশুড়ী খুন

দুমকিতে জামাইয়ের হাতে শাশুড়ী খুন




দুমকি প্রতিনিধি॥ পটুয়াখালীর দুমকিতে শাশুড়ী মোমেনা বেগম (৫০) কে কুপিয়ে হত্যা করেছে মেয়ে জামাই মোঃ জামাল হোসেন। শনিবার রাত দেড় টায় উপজেলার মুরাদিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোমেনা উত্তর মুরাদিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাঞ্চন গাজীর স্ত্রী।

 

 

জানাগেছে, দুমকি উপজেলার উত্তর মুরাদিয়া ৩নং ওয়ার্ড কাঞ্চন গাজী মেয়েকে দির্ঘদিন আগে চাঁদপুর কচুয়া এলাকার বাসিন্দা মোঃ জামাল হোসেন (৪০) এর সাথে বিবাহ দেয়। বিবাহের পর থেকে মেয়ে জামাই জামাল তার বাড়িতে ঘর জামাই হিসেবে থাকত। গত ০৩/০৪ দিন যাবৎ হঠ্যাৎ মানসিক রোগ দেখা দেয় জামালের। সে না ঘুমিয়ে ঘরের মধ্যে হাটাহাটি করতে থাকে। তার শ্বাশুড়ি মোমেনা বেগম (৫০) তাকে ঘুমাইতে বললে সে হঠ্যাৎ দাও দিয়া এলোপাথারী কোপায়। যাতে মোমেনা বেগমের ঘারে, পিঠে ও পায়ে মারাত্মক জখম হয়। পরে তাকে বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ রবিবার সকাল সাড়ে ৬ টায় চিকিৎসাধিন অবস্থায় মারা যায় বলে জনান নিহত মোমেনা বেগমের ছেলে মো. কামাল।

 

 

দুমকী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদি হাসান বলেন, মোমেনা বেগম (৫০) কে তার মেয়ের জামাতা কুপিয়ে জখম করেছে। জামাই জামাল হোসেন মানসিক রোগী। রাত ৩ টায় সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়া ভিকটিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুমকি পাঠাই। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতাল বরিশাল প্রেরন করেন। ঘটনার পর আসামি পলাতক রয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD