দুমকিতে জামাইয়ের হাতে শাশুড়ি খুন, শ্বশুর প্রত্যক্ষদর্শী! Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




দুমকিতে জামাইয়ের হাতে শাশুড়ি খুন, শ্বশুর প্রত্যক্ষদর্শী!

দুমকিতে জামাইয়ের হাতে শাশুড়ি খুন, শ্বশুর প্রত্যক্ষদর্শী!

দুমকিতে জামাইয়ের হাতে শাশুড়ি খুন, শ্বশুর প্রত্যক্ষদর্শী!




দুমকি প্রতিনিধি॥ পটুয়াখালীর দুমকি উপজেলায় এক শাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে মেয়ের জামাই জামাল হোসেনের (৩৫) বিরুদ্ধে। শনিবার দিবাগত রাতে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত মোমেলা খাতুন (৫৫) ওই এলাকার কাঞ্চন গাজীর স্ত্রী।

 

 

আজ দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকা থেকে জামাল হোসেনকে গ্রেপ্তার করেছে দুমকি থানা পুলিশ। জামাল চাঁদপুরের কচুয়া উপজেলার ধানাইয়া গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

নিহতের স্বামী কাঞ্চন গাজী জানান, রাত ১২টার দিকে তার স্ত্রীর সঙ্গে বাগবিতণ্ডান জড়ায় মেয়েজামাই জামাল। একপর্যায়ে তিনি থামাতে গেলে জামাল তাকে কিল-ঘুষি মারেন। পরে তিনি সেখান থেকে চলে আসেন। কিছুক্ষণ পর ঘরের মধ্যে চিৎকার শুনে জানালা দিয়ে দেখেন, তার স্ত্রীকে এলোপাতাড়ি কোপাচ্ছে জামাল। এতে তার হাত, পা এবং গলায় গুরুতর জখম হয়।

 

 

আহত অবস্থায় মোমেলাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD