দুদকের অভিযান:ঝালকাঠির বিআরটিএ অফিসের সহকারী পরিচালক আইউব আনছারীকে হুঁশিয়ারি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




দুদকের অভিযান:ঝালকাঠির বিআরটিএ অফিসের সহকারী পরিচালক আইউব আনছারীকে হুঁশিয়ারি

দুদকের অভিযান:ঝালকাঠির বিআরটিএ অফিসের সহকারী পরিচালক আইউব আনছারীকে হুঁশিয়ারি




ঝালকাঠি প্রতিনিধি॥  ঝালকাঠিতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসে (ডিপিইও) ঝটিকা অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের বরিশাল অফিসের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমানের নেতৃত্বে উপসহকারী পরিচালক মো. আল আমিন ও সহকারী পরিদর্শক কমল চক্রবর্তী এ অভিযানে অংশ নেয়।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ঝালকাঠি বিআরটিএ অফিসে অভিযান চালানো হয়। এ সময় বিআরটিএ সহকারী পরিচালক মো. আইউব আনছারীকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন দুদক টিম।

অভিযানে বরিশাল থেকে আসা কলেজছাত্র মো. রাব্বি নামে একজনের কাগজপত্র ত্রুটিপূর্ণ থাকায় তা জব্দ করা হয়। রেজিস্টারে লিপিবদ্ধ থাকলেও অনলাইনের সফটওয়ারে লিপিবদ্ধ না করা, তথ্য হালনাগাদ না করা, কোনো পরীক্ষা ছাড়াই ড্রাইভিং লাইসেন্স না করার বিষয়টি অভিযানে প্রমাণিত হয়। পরে দুদক টিম বিআরটিএ অফিসের অনিয়ম দুর্নীতির বিষয়গুলো নোট করে হুঁশিয়ারি প্রদান করেন।

পরে বিকাল সাড়ে ৩টায় বিআরটিএ অফিসের অভিযান শেষ করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে (ডিপিইও) অভিযান পরিচালনা করে দুদকের ওই টিম।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD