সংবাদ শিরোনাম:

দশমিনায় ব্রেকহীন অটোরিকশা হাসপাতালে পাঠালো পাঁচ জনকে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:21:08 pm, Saturday, 5 December 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

দশমিনা প্রতিনিধি॥ পটুয়াখালীর দশমিনা উপজেলায় ক্রিকেট খেলতে গিয়ে অটোরিকশা উল্টে পাঁচ যুবক আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের কাজীবাড়িসংলগ্ন বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের রাজিব হোসেন (২০), সফিকুল (১৮), সহিদুল (১৯) ও বহরমপুর ইউনিয়নের দক্ষিণ দাসপাড়া গ্রামের সুমন (১৫) এবং চালক মো. আনিচ (১৮)।

অটোরিকশাচালক মো. আনিচ জানান, সকালে উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ দাসপাড়া থেকে বাঁশবাড়িয়া ইউনিয়নের বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ক্রিকেট খেলার উদ্দেশ্যে রওয়ানা হন। পরে বাঁশবাড়িয়া ইউনিয়নের কাজীবাড়িসংলগ্ন বটতলা এলাকায় পৌঁছালে তাদের অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিনিসহ পাঁচজন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দশমিনা হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন আর বাকিরা ভর্তি আছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

দশমিনায় ব্রেকহীন অটোরিকশা হাসপাতালে পাঠালো পাঁচ জনকে

প্রকাশের সময় : 05:21:08 pm, Saturday, 5 December 2020