বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

দশমিনায় দাদিকে মারায় বাবাকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন তারই সন্তানরা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:23:30 am, Wednesday, 13 January 2021
  • 4 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর দশমিনায় মোসা. সকিনা বিবি নামে এক বৃদ্ধ মাকে পিটিয়েছে আহত করেছেন একমাত্র ছেলে। দাদিকে মারার প্রতিবাদে ওই ছেলেকে পিটিয়ে হাসপাতালে ভর্তি করেছেন তারই সন্তানরা।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার সদর ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওই সকিনা বিবি দশমিনা হাসপাতালে ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর গ্রামের সকিনা বিবির স্বামী কাসেম মুসুল্লি ১০ বছর আগে মারা যান। মারা যাওয়ার পর সকিনা বিবি তার একমাত্র ছেলে মো. হাবিবুর রহমানের নামে সিংহভাগ সম্পত্তি লিখে দেন। হাবিবুর পর্যায়ক্রমে দুটি বিয়ে করেন। প্রথম স্ত্রীর সঙ্গে তার মনমালিন্য চলছে। আর দ্বিতীয় স্ত্রী জায়েদা বেগমের সঙ্গেই একটি ঘরে তার সংসার।

হাবিবুর যে ঘরে থাকেন সেই ঘরের বারান্দায় হাবিবুরের প্রথম স্ত্রীর বড় ছেলে মো. সায়েমের স্ত্রী কন্যার সঙ্গে ঠাঁই হয়েছে বৃদ্ধ মা সকিনা বিবির। সায়েম তার বাবার সঙ্গে একই ঘরে থাকলেও তাদের সাংসারিক কার্যক্রম আলাদা।

সকিনা বিবির অভিযোগ, হাবিবুর দ্বিতীয় বিয়ে করার পর থেকে তাকে বিভিন্ন সময় নির্যাতন করত তাকে। ঘটনার দিন সকালে হাবিবুর ও তার দ্বিতীয় স্ত্রী জায়েদা বেগম সকিনা বিবিকে ভাত চুরির অপবাদে পিটিয়ে আহত করেন। পরে দাদিকে মারধর করার প্রতিবাদে হাবিবুরের প্রথম পক্ষের সন্তান মো. সায়েম, শামিম ও শাহিন তাকে উত্তমমধ্যম দিয়ে দশমিনা হাসপাতালে ভর্তি করেন।

কান্না বিজড়িত কণ্ঠে সকিনা বিবি জানান, এর আগেও হাবিবুর একাধিক বার তাকে মারধর করেছিল। অনেক কষ্টে তিনি সন্তানকে বড় করেছিলেন। অথচ সেই সন্তান তাকে পিটিয়ে হাসপাতালে ভর্তি করেছে বলেই কেঁদে দেন তিনি।

এ ঘটনায় হাবিবুর ও তার দ্বিতীয় স্ত্রী জায়েদা বেগমও দশমিনা হাসপাতালে ভর্তি। দশমিনা থানার ওসি (তদন্ত) আ. সালাম মোল্লা বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

দশমিনায় দাদিকে মারায় বাবাকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন তারই সন্তানরা

প্রকাশের সময় : 12:23:30 am, Wednesday, 13 January 2021