সংবাদ শিরোনাম:

দশমিনায় জেলেদের চাল চেয়ারম্যানের পেটে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:08:51 pm, Tuesday, 28 April 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

দশমিনা প্রতিনিধি॥ পটুয়াখালীর দশমিনা উপজেলায় ১০০ জেলের চাল কম দিয়ে তা আত্মসাতের অভিযোগ উঠেছে আলীপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বাদশা ফয়সালের বিরুদ্ধে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় ওই ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ডের জেলে মো. শাহাবুদ্দিন সিকদার, মো. সাইদুল, মো. লিয়ার প্যাদা, মো. হাবিব মৃধা ও মো. বাচ্চু রাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে তারা উল্লেখ করেন, শুক্রবার ইউপি চেয়ারম্যান ৮০ কেজির স্থলে ৩০ কেজি করে চাল ১০০ জেলের মধ্যে বিতরণ করেন। অবশিষ্ট চাল তিনি আত্মসাৎ করেন।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বাদশা ফয়সাল মোবাইল ফোনে জানান, একটি মহল মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে আমাকে হয়রানি করার চেষ্টা করছে।

উপজেলা নির্বাহী অফিসার মোসা. তানিয়া ফেরদৌস মোবাইল ফোনে বলেন, আমি সারা দিন বাইরে ছিলাম। লিখিত অভিযোগ দেখে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

দশমিনায় জেলেদের চাল চেয়ারম্যানের পেটে

প্রকাশের সময় : 11:08:51 pm, Tuesday, 28 April 2020