তৃতীয় সমুদ্র বন্দর পায়রা সার্ভিস জেটি ও মোবাইল হারবার ক্রেনের কার্যক্রম শুরু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
সংরক্ষিত নারী আসনে শক্তিশালী প্রতিনিধিত্বে বিএনপির নতুন তালিকা বিচার ব্যবস্থায় আস্থা ফিরলেই কমবে মব ভায়োলেন্স: প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অভ্যর্থনা ও নিরাপত্তায় নতুন নীতিমালা বিআরটিএ বৈঠকে চূড়ান্ত হয়নি বাসভাড়া, বৃদ্ধির সিদ্ধান্ত আজ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ঘিরে ভাসা চুক্তির আশঙ্কা. উদ্বেগ ইউরোপীয়দের পটপরিবর্তনের পর শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ হয়েছে: জিএম কাদের ইউরেনিয়াম বিষয়ে যুক্তরাষ্ট্র-ইরান যৌথভাবে কাজ করবে: ট্রাম্প আইএমএফ ঋণ কর্মসূচি চালু, গণমাধ্যমের খবর অসত্য দাবি সরকারের ফুয়েল পাস অ্যাপ চালু, জ্বালানি বিতরণে স্বচ্ছতা আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে ঝড়-বৃষ্টির সতর্কতা




তৃতীয় সমুদ্র বন্দর পায়রা সার্ভিস জেটি ও মোবাইল হারবার ক্রেনের কার্যক্রম শুরু

তৃতীয় সমুদ্র বন্দর পায়রা সার্ভিস জেটি ও মোবাইল হারবার ক্রেনের কার্যক্রম শুরু




তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি।।  পায়রা বন্দরের সার্ভিস জেটি ও মোবাইল হারবার ক্রেনের মাধ্যমে অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় বন্দরের জেটিতে বেলজিয়াম ভিত্তিক কোম্পানি জান-ডি-নুল এর কন্টেইনার খালাসের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।

পায়রা বন্দর কর্তৃপক্ষের সুপারিনটেনডেন্ট এস এম ইমতিয়াজ জানান, প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে বন্দরের সার্ভিস জেটি স্থাপন শেষে ২৯ কোটি টাকা ব্যয়ে ৬৪ টন লিফটিং ক্যাপাসিটি সম্পন্ন মোবাইল হারবার ক্রেনের মাধ্যমে এ অপারেশন শুরু করা হয়েছে। এছাড়াও কার্যক্রমের সাথে সংযুক্ত হয়েছে ৩০ টন ক্যাপাসিটির একটি মোবাইল হাইড্রোলিক ক্রেন এবং ২৫ টন ক্যাপাসিটির একটি ফর্ক লিফট। এই সার্ভিস জেটির মাধ্যমে পন্য ওঠানামাসহ জাহাজে বিশুদ্ধ পানি সরবরাহ করা যাবে। এছাড়া এই জেটিতে সার্বক্ষনিক বিদ্যুৎ সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বন্দরের নিরাপত্তা উপ-পরিচালক লেফটেনেন্ট কমান্ডার মোস্তাফিজুর রহমান, সহকারী পরিচালক সোহেল মীর, সহকারী প্রকৌশলী আসাদুল্লা আশি প্রমুখ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০১৯ বাস্তবায়নে ১০ টি ফাস্ট ট্রাক প্রকল্পের মধ্যে দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা অন্যতম। বর্তমানে দ্রুত গতিতে এগিয়ে ছলছে বন্দরের অবকাঠামো উন্নয়ন এবং অপারেশনাল কাজ । ২০২১ সালের মধ্যে এ বন্দরের পূনাঙ্গ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD