তরুণরাই পারে মাদকমুক্ত সমাজ গড়তে : গণপূর্ত মন্ত্রী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




তরুণরাই পারে মাদকমুক্ত সমাজ গড়তে : গণপূর্ত মন্ত্রী

তরুণরাই পারে মাদকমুক্ত সমাজ গড়তে : গণপূর্ত মন্ত্রী




স্বরূপকাঠি প্রতিনিধি॥  গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে হলে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

শনিবার (১৮ জানুয়ারি) পিরোজপুর জেলার স্বরূপকাঠি সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৫৮ তম বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, শিক্ষা ও খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা সুনাগরিক হতে পারেন। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মগ্ন থাকলে অনৈতিক কর্মকাণ্ড, সন্ত্রাস ও মাদক স্পর্শ করতে পারে না।

তিনি আরও বলেন, নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। কন্যা সন্তানরা যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেদিকে সকলকে নজর রাখতে হবে।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, স্বরূপকাঠি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হক, স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) মো. রিয়াজ হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD