সংবাদ শিরোনাম:

ডেঙ্গু পরিস্থিতির আরও উন্নতি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:37:24 am, Monday, 30 September 2019
  • 19 সংবাদটি দেখা হয়েছে

ডেঙ্গু জ্বরে আক্রান্ত সন্তানের পাশে বসে কাঁদছেন এক মা (ফাইল ফটো)

ভয়েস অব বরিশাল॥  ডেঙ্গু পরিস্থিতি আরও উন্নতি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী ক্রমান্বয়ে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা কমে আসছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় মাত্র ৯৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত জানুয়ারি থেকে রবিবার (২৯ সেপ্টেম্বর) পর্যন্ত সারা দেশে ডেঙ্গু রোগের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৮৫ হাজার ৭৯৭ জন, যা হাসপাতালে ভর্তিকৃত ডেঙ্গু রোগীর প্রায় ৯৮ শতাংশ। বর্তমানে সারাদেশের হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গু রোগী আছেন ১ হাজার ৫৭৭ জন। এ যাবত ৮১ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করা হয়েছে। বাসস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ডেঙ্গু পরিস্থিতির আরও উন্নতি

প্রকাশের সময় : 12:37:24 am, Monday, 30 September 2019