ট্রলার ডুবিতে নিখোঁজ শ্রমিকের লাশ বানারীপাড়ায় উদ্ধার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ট্রলার ডুবিতে নিখোঁজ শ্রমিকের লাশ বানারীপাড়ায় উদ্ধার

ট্রলার ডুবিতে নিখোঁজ শ্রমিকের লাশ বানারীপাড়ায় উদ্ধার

ট্রলার ডুবিতে নিখোঁজ শ্রমিকের লাশ বানারীপাড়ায় উদ্ধার




স্বরূপকাঠি প্রতিনিধি॥পিরোজপুরের স্বরূপকাঠিতে (নেছারাবাদ) ট্রলার ডুবিতে নিখোঁজ শ্রমিক হাসানের লাশ ৭ দিন পরে বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদী থেকে উদ্ধার করে পুলিশ।

 

মঙ্গলবার সকালে উপজেলার বাইশারী এলাকায় সন্ধ্যা নদীতে অর্ধ গলিত এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।পরে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।

 

খবর পেয়ে হাসানের পিতা এমদাদ হাওলাদার এসে ছেলের লাশ শনাক্ত করে তাদের গ্রামের বাড়ি বাকেরগঞ্জে নিয়ে যান।

 

স্বরূপকাঠিতে সন্ধ্যা নদীতে গত বুধবার সন্ধ্যার পর মালবাহি ট্রলারের ধাক্কায় ‘মায়ের দোয়া’ নামের শ্রমিক বাহী অপর একটি ট্রলার ডুবিতে শ্রমিক হাসান (৩৫) নিখোঁজ হন।হাসান বরিশালের বাখেরগঞ্জ উপজেলার কাজলাকাঠি গ্রামের এমদাদ হাওলাদারের ছেলে।

 

মিকচার মেশিনসহ ষ্টিলবডির শ্রমিকবাহি ট্রলারটি স্বরূপকাঠির বালিহারি যাওয়ার পথে কৌরিখাড়া খেয়াঘাট এলাকায় সন্ধ্যানদীতে একটি মালবাহি জাহাজ ট্রলারটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে শ্রমিকবাহি ট্রলারটি ডুবে যায়।এ সময় ট্রলারে করে লোকজন ছুটে গিয়ে ৭ শ্রমিককে উদ্ধার করে।

 

কিন্তু শ্রমিক হাসান নিঁখোজ হয়। ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো.আরিফুজ্জামান শেখের নেতৃত্বে ডুবুরিরা ট্রলারটি উদ্ধার করতে পারলেও শ্রমিক হাসান নিখোঁজ ছিল।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD