টাঙ্গাইলে নিহত ৪ জনের বাড়িই বাউফলে Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




টাঙ্গাইলে নিহত ৪ জনের বাড়িই বাউফলে

টাঙ্গাইলে নিহত ৪ জনের বাড়িই বাউফলে

টাঙ্গাইলে নিহত ৪ জনের বাড়িই বাউফলে




আমজাদ হোসেন, বাউফল প্রতিনিধি॥ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে যে সড়ক দুঘর্টনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে তার চার জনের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নে।

 

 

নিহত চারজনের নাম- নওমালা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মোখলেচ আকনের ছেলে মো. রিয়াজ আকন (২৬), ৬নং ওয়ার্ডের বাসিন্দা ফোরকান মোল্লার ছেলে নজরুল মোল্লা (২৩), ৭নং ওয়ার্ডের বাসিন্দা খালেক হাওলাদারের ছেলে সোবাহান হাওলাদার (২৩) ও ৭নং ওয়ার্ডের বাসিন্দা চাঁন মিয়া মৃধার ছেলে বাবুল মৃধা (৩৪)। এরা প্রত্যেকেই ঢাকার ধোলাইখাল এলাকার মেশিনারী ট্রান্সপোর্টের শ্রমিক হিসেব কর্মরত ছিলেন।

 

 

স্থানীয় বাসিন্দা রুহুল আমিন জানান, নিহত প্রত্যেকেই দীর্ঘদিন যাবত ঢাকার ধোলাইখাল এলাকায় মেশিনারী ট্রান্সপোর্টের শ্রমিক হিসেব কর্মরত ছিলেন।

 

সোমবার রাতে ট্রাকযোগে একটি প্রেস মেশিন নিয়ে উত্তবঙ্গের বগুড়া যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা এলাকায় বিপরীতমুখী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

 

 

ঘটনার সত্যতা স্বিকার করেছেন, নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাদা হাওলাদার।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD