জেলেদের জালে ধরা দিচ্ছে না ইলিশ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




জেলেদের জালে ধরা দিচ্ছে না ইলিশ

জেলেদের জালে ধরা দিচ্ছে না ইলিশ

জেলেদের জালে ধরা দিচ্ছে না ইলিশ




পটুয়াখালী প্রতিনিধি॥ গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে কম ধরা পড়েছে ইলিশ। সরেজমিন দেখা গেছে, পটুয়াখালীর মহিপুর-আলিপুরে ইলিশের ট্রলারগুলো সকাল হলেই মৎস্য বন্দরে এসে ভিড়ছে। কিন্তু এই সময়ে জেলেরা সাগরে যে পরিমাণ ইলিশ পাওয়ার কথা তেমন পাচ্ছেন না।

 

 

এছাড়াও জেলেদের জালে যে ইলিশ এখন ধরা পড়ছে তার বেশিরভাগ আকারে ছোট। ফলে ইলিশের দাম বৃদ্ধি পাচ্ছে পাইকারী বাজারে।

 

 

পটুয়াখালীর জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ জানান, ইলিশের বিচরণ ক্ষেত্র পরিবর্তনের কারণে সাগরে ইলিশ কম ধরা পড়ছে। মৎস আরত ঘুরে দেখা গেছে, ট্রলার থেকে ইলিশ গুলো আরতে নিয়ে আসছেন জেলেরা। ইলিশগুলো বরফের স্তুপে জমা করে রাখা হচ্ছে। আবার বিক্রির জন্য ঝুড়িতে ভরা হচ্ছে। সবাই ব্যস্ত ইলিশের দর-দাম নিয়ে।

 

 

স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, হঠাৎ করে কয়েকদিন ধরে বঙ্গোপসাগরে তেমন ইলিশের দেখা মিলছে না। সাগরে ইলিশ ধরা পড়ার পরিমানই যেমন কমেছে তেমনি বেড়েছে পাইকারি বাজারে এর দাম। বর্তমানে ১০০ ইলিশের দাম চাওয়া হচ্ছে ১ লাখ ৪০ হাজার। দুই কেজির কাছাকাছি ওজনের একটি ইলিশের দাম ১ হাজার ৭০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত। পাইকারি দাম বৃদ্ধি পাওয়ায় খুচরা বাজারে ইলিশের দাম বেড়েছে দ্বিগুণ।

 

 

মহিপুর মৎস্য আরতদার ব্যবসায়ী সভাপতি ফজলু গাজী জানান, মৌসুমের সময় হলেও সমুদ্রে মাছ কম পাচ্ছে জেলেরা। সাগরে জেলেদের জালে ধরা পড়ছে না ইলিশ। পর্যাপ্ত ইলিশ না পাওয়ায় খুচরা বাজারে ইলিশের দাম বৃদ্ধি পেয়েছে।

 

 

এদিকে দেখা গেছে অল্প সংখ্যক ইলিশের পাশাপাশি সাগরে ধরা পড়ছে রূপচাঁদা, লইট্যাসহ নানা প্রজাতির সামুদ্রিক মাছ। কিছুদিন আগে গভীর সমুদ্রে জেলেদের জালে ধরা পড়েছে গোলপাতা বা পাখি মাছ, টুনা ফিসসহ বিভিন বিরল প্রজাতির মাছ। আড়তদাররা এসকল বিরল প্রজাতির মাছ প্রতিটি ১৩ হাজার টাকায় কিনেছেন। এই মাছের কেজি প্রায় ৮০ টাকা। এছাড়াও ইলিশের জালে কিছুদিন আগে সাগরে কয়েকটি বিরল প্রজাতির মাছ ধরা পড়ে যার নাম এই অঞ্চলের কেউ জানে না। মাছগুলোর একেকটির ওজন প্রায় ৪ মণ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD