বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

জেলা ইজতেমা: অবশেষে রাঙ্গাবালী ইজতেমা শুরু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:07:23 am, Friday, 19 October 2018
  • 37 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক//
অনুমতি না থাকায় ইজতেমা বন্ধে প্রশাসনের নির্দেশ থাকলেও অবশেষে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় হেদায়েতি বয়ান, ধর্মীয় আলোচনা ও ইবাদতের মধ্য দিয়ে তিনদিন ব্যাপী ‘জেলা ইজতেমা’ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে প্রথমদিনের ইজতেমা শুরু হয়। এ ইজতেমায় বয়ান করেন তাবলিগের শুরা সদস্য মাওলানা মোশরেফ হোসেন ও মাওলানা আশরাফ আলী।

ইজতেমা আয়োজকরা জানান, পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চরইমারশন এলাকার আগুনমুখা নদীর তীরে প্রথমদিন ‘পটুয়াখালী জেলা ইজতেমা’ শুরু হয়েছে। এতে জেলার ৮টি উপজেলাসহ দেশ-বিদেশী প্রায় ২০ হাজার মুসল্লি ও সাথী অংশ নেয়।

এরআগে প্রশাসনের কাছে আবেদন করেও অনুমতি পায়নি আয়োজকরা। তাই বুধবার দুপুরে ময়দানে গিয়ে ইজতেমার আয়োজন বন্ধের জন্য মৌখিকভাবে নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সোহাগ হাওলাদার ও রাঙ্গাবালী থানার ওসি মিলন কৃষ্ণ মিত্র। তবুও অনেক জল্পনা-কল্পনার পর তিনদিন ব্যাপী এ ইজতেমা শুরু হয়।

ইজতেমা আয়োজনের দায়িত্বে নিয়োজিত আমির মো. ফয়সাল হোসাইন বলেন, ‘ইজতেমা বন্ধের কথা শুনে অনেক মানুষ আসেননি। তবে শান্তিপূর্ণ পরিবেশে ইজতেমা শুরু হয়েছে, শুনে ট্রলার ও লঞ্চযোগে লোকজন আসতে শুরু করেছে। আশা করি, অর্ধলক্ষ মানুষের সমাগম ঘটবে এখানে। আখেরি মোনাজাতে আরও লোক হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

জেলা ইজতেমা: অবশেষে রাঙ্গাবালী ইজতেমা শুরু

প্রকাশের সময় : 12:07:23 am, Friday, 19 October 2018