জামায়াত মুসলিম ব্রাদারহুড নেটওয়ার্কের অংশ: হর্ষ বর্ধন Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




জামায়াত মুসলিম ব্রাদারহুড নেটওয়ার্কের অংশ: হর্ষ বর্ধন

জামায়াত মুসলিম ব্রাদারহুড নেটওয়ার্কের অংশ: হর্ষ বর্ধন




আন্তর্জাতিক ডেস্ক ॥ বাংলাদেশের নির্বাচন ঘিরে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই কার্যক্রম বাড়িয়েছে বলে দাবি করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের তৎপরতা বিরোধী রাজনৈতিক শক্তির মধ্যে নতুন যোগসাজশ তৈরি করতে পারে এবং এতে আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়ার ঝুঁকি রয়েছে।

বৃহস্পতিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত আলোচনায় শ্রিংলা বলেন, জামায়াতে ইসলামী কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং মুসলিম ব্রাদারহুড নেটওয়ার্কের অংশ। তাদের অতীত কর্মকাণ্ড প্রমাণ করে, এই দল গণতন্ত্রের স্বার্থে নয়, বরং ভিন্ন উদ্দেশ্যে সক্রিয়। তার ভাষায়, “এই চিতাবাঘ তার দাগ বদলাবে না।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবিরের সাফল্য প্রসঙ্গে তিনি মনে করিয়ে দেন, স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি সেনাদের সহায়ক হিসেবে কাজ করেছিল জামায়াতের এই ছাত্র সংগঠন। সেই ইতিহাস উপেক্ষা করে তাদের রাজনৈতিক উত্থান বাংলাদেশের জন্য বিপজ্জনক হতে পারে।

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, যে সরকারই ক্ষমতায় আসুক ভারত সহযোগিতা করবে। তবে যদি সেই সরকার ভারতের স্বার্থ বিরোধী কোনো অবস্থান নেয়, তখনই উদ্বেগ তৈরি হবে।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে জামায়াত ইসলামী ভালো ফলাফল করতে পারে। এজন্য আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে বাংলাদেশকে সতর্ক পদক্ষেপ নিতে হবে। আলোচনাটি সঞ্চালনা করেন শিক্ষাবিদ ও সাবেক রাজ্যসভার এমপি জওহর সিরকার।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD