সংবাদ শিরোনাম:

জাতীয় সংসদ সচিবালয়ের ৬৭ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:46:51 am, Monday, 15 June 2020
  • 21 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ জাতীয় সংসদ সচিবালয়ের ৬৭ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন । তারা প্রত্যেকেই নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন। জানা গেছে, গত ১০ জুন সংসদের বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে ৪৩ জন কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত ছিলেন। অধিবেশন শুরু হওয়ার পর আরও ২৪ জন আক্রান্ত হয়েছেন। প্রতিনিয়তই এই আক্রান্তের সংখ্যা বাড়ছে। রোববার (১৪ জুন) আক্রান্ত হয়েছেন ৪ জন। যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ওয়ারেস হোসেন, গণসংযোগ শাখার পরিচালক ও উপসচিব মো. তারিক মাহমুদ, টিভি প্রডিউসার মাসুম বিল্লাহ, কর্মকর্তা কামরুল ইসলাম, কর্মচারী নেতা আতর আলী প্রমুখ।

এ বিষয়ে গণমাধ্যমকে জাতীয় সংসদ সচিবালয়ের মেডিকেল শাখার ডেন্টাল সার্জন ডা. তামিম বলেন, এ পর্যন্ত ৬৭ জনের মতো কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত রয়েছেন। তবে তাদের কারো অবস্থা গুরুতর নয়। তারা সুস্থ আছেন, আমরা প্রতিনিয়ত খোঁজ খবর নিচ্ছি। দুই একদিন পর পর সংসদ সচিবালয়ে করোনা টেস্ট করা হচ্ছে। প্রসঙ্গত, দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের ৯৯তম দিনে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৪১ জনের দেহে করোনাভাইরাস এর উপস্থিতি শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩২ জন মারা গেছেন। এসময়ে সুস্থ হয়েছেন ৯০৩ জন।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানান।

ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬৯০টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৫০৫টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৫ লাখ ১ হাজার ৪৬৫টি। নমুনা পরীক্ষার তুলনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ৬৫ শতাংশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

জাতীয় সংসদ সচিবালয়ের ৬৭ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত

প্রকাশের সময় : 02:46:51 am, Monday, 15 June 2020